দক্ষিনদিনাজপুর

গ্যাস সিলিণ্ডার লিক করে আগুন, চাঞ্চল্য দক্ষিন দিনাজপুর জেলার চক ভবানী কালীবাড়ি মোর এলাকার

জানা যায় সোমবার সকালে দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাটের চক ভবানী কালীবাড়ি মোর এলাকার চক ভবানী কালীবাড়িতে ভোগ রান্নার কাজ চলছিল। সেই সময় হঠাত করে গ্যাস সিলিণ্ডা লিক করে। যার কারনে আগুন লেগে যায় ওভেনে। ঘটনার খবর ছড়াতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। প্রথমে এলাকার মানুষ আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকল বিভাগে। কিন্তু এরই মধ্যে স্থানীয়রা অগ্নি নির্বাপক সিলিন্ডার দিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌছে আগুন সম্পুর্ন ভাবে নিভিয়ে ফেলে বলে জানা যায়।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/0K7SGNNdPMk